আবেদনের শেষ তারিখ : 24.04.2024





সূত্র:সমকাল - 02.04.2024

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়, মেহেরপুর। (Email: meherpur@cs.dghs.gov.bd) “নিয়োগ বিজ্ঞপ্তি” স্মারক নং- সি এস/মেহের/৩য় শ্রেণী জনবল নিয়োগ/২০২৪/৬৬2 তাং: ২৮/০৩/২০১৪ ইং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-এর স্মারক নং- 45.137.011.01.00.০২০.২০১৩-১৮০, তাং-২১/০১/২০২৪ খ্রিঃ মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়, মেহেরপুর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ১১-১৭ গ্রেডভুক্ত (পূর্বতন ৩য় শ্রেণী) নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের (বাংলাদেশের প্রকৃত নাগরিক) নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে http://csmeherpur.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইন (Online) এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না। গ্রেড (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) ক্রঃ পদের নাম নং পদের সংখ্যা পরিসংখ্যানবিদ ০১ (এক) গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-) সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ০১ (এক) গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-) কোল্ড চেইন টেকনিশিয়ান ০১ (এক) 8 অফিস সহকারী কাম- ০৫ (পাঁচ) কম্পিউটার মুদ্রাক্ষরিক স্বাস্থ্য সহকারী ৩০ (ত্রিশ) ৬ গাড়ী চালক ০১ (এক) আবেদনের শর্ত ও নির্দেশনাবলীঃ গ্রেড-১৫ (৯৭০০-২৩৪৯০/- ) গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী। (খ) কম্পিউটার চালনায় দক্ষতা। (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-তে স্নাতক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ৭০ শব্দ। (ঘ) কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ৩০ শব্দ। (ঙ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংসহ ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি চালনায় অভিজ্ঞতা ও দক্ষতা। কোন স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ারকন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংসহ ই-মেইল, ফ্যাক্স চালনায় অভিজ্ঞতা ও দক্ষতা। (গ) কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ৩০ শব্দ। (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) ড্রাইভিং লাইসেন্সঃ হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। (গ) অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ১। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ২। আবেদনকারীর বয়স ০৩/০৪/২০২৪ ইং তারিখে সর্বনিম্ন ১৮ (আঠার) এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর হতে হবে। বীর মুক্তিযোদ্ধার/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর। উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধার নাতী-নাতনিদের বয়সসীমা সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর। বয়স প্রমাণের ক্ষেত্রে প্রমাণক হিসেবে এসএসসি সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ দাখিল করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ৩। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র, লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে। ৪। সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ী চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন। ৫। আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ না থাকলে পরবর্তীতে বিবেচনা করা হবে না। বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে দাখিল করতে হবে। ৬। সরকারী/আধা সরকারী/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারী বিধি বিধান অনুসরণ পূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ (NOC)-এর মূল কপি জমা দিতে হবে। ৭। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি বিধান প্রতিফলিত হবে। স্বাস্থ্য অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তরে চাকুরীরত প্রার্থীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবে। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ১৮। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের (পুরাতন) পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন (এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে)। তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে। ৯। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতোপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়, তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) ও সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। ১০। স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক) সিভিল সার্জন অফিস, মেহেরপুর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সদর/গাংনী/মুজিবনগর), মেহেরপুর এর কার্যালয়ের নোটিশ বোর্ডে ও স্ব স্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। ১১। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোন তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভুল/ভিন্ন তথ্য দিয়ে একাধিক ফরম পূরণ করলে একাধিক প্রবেশ পত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে ও পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১২। কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে এবং প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোন ব্যক্তি ফৌজদারী অপরাধে দণ্ডিত হলে কিংবা কোন সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী হতে বরখাস্ত হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। ১৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী/শর্তাবলী ও সময়সীমা নিম্নরূপঃ (ক) আগ্রহী পদ প্রার্থীগণ http://csmeherpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফরম পূরণ করতে হবে। (খ) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৩/০৪/২০১৪ ইং সকাল ১০.০০ ঘটিকা। (গ) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৪/০৪/২০২৪ ইং বিকাল ০৪.০০ ঘটিকা। (ঘ) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS- এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ১৪। Online-এ আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ 60 KB হতে হবে। ১৫। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ১৬। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। ১৭। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন ভুল তথ্য থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ থেকে ০৬ পর্যন্ত পদের জন্য ২০০/-(দুইশত) টাকা ও টেলিটক-এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ মোট (অফেরতযোগ্য) ২২৩/- (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online আবেদনপত্রে সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online-এর আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। প্রথম এসএমএস: CSMEHERPUR (space) User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example : CSMEHERPUR ABCDEF Send to 16222. Reply SMS: Applicant's name, Tk. 223/- will be charged as application fee. Your PIN is XXXXXXXX. To pay fee Type CSMEHERPUR <space> YES <space> PIN and send to 16222 দ্বিতীয় এসএমএস: CSMEHERPUR space YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: CSMEHERPUR YES 12345678 Reply SMS: Congratulations Applicant's Name, payment complete successfully for CSMEHERPUR Application for (post name) User ID is (ABCDEF) and password (XXXXXXXX). ১৮। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://csmeherpur.teletalk.com.bd অথবা www.cs.meherpur.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথা সময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। ১৯। SMS এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। ২০। শুধুমাত্র teletalk প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং password পুনরুদ্ধার করতে পারবেন । (ক) User ID জানা থাকলে : CSMEHERPUR <space> HELP <space> USER <space> USER ID and send to 16222. Example: CSMEHERPUR HELP USER ABCDEF (খ) PIN Number জানা থাকলে : CSMEHERPUR <space> HELP <space> PIN <space> PIN Number and send to 16222. Example: CSMEHERPUR HELP PIN 12345678 ২১। অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা meherpur@cs.dghs.gov.bd - যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ http://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (মেইল/ মেসেজ এর Subject এ Organization Name: CSMEHERPUR, Post Name: *** Application User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)। ২২। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূলকপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারী প্রথম শ্রেণীর কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ সীলমোহর) কর্তৃক সম্পাদিত হতে হবে। (ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূলসনদ/সাময়িক সনদ/প্রত্যয়ন পত্র, অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি। (খ) প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদপত্র। (গ) চাকুরীর আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করতঃ) জাতীয়তা ইত্যাদি সনদপত্র। (ঘ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। (ঙ) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ০৩(তিন) কপি রঙিন সত্যায়িত ছবি। (চ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সনদপত্র/প্রমাণক। মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানের সন্তান, কোটার আবেদনকারীকে মুক্তিযোদ্ধার সহিত সম্পর্ক বিষয়ে মেয়র/ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যানের সনদ থাকতে হবে। (ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (উপজাতি) প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত সনদপত্র। (জ) এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র। (ঝ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রার্থীদের ক্ষেত্রে (ন্যূনতম ২১ দিনের মৌলিক প্রশিক্ষণ সনদ) আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট কর্তৃক প্রদত্ত। (ঞ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক। (ট) Download কৃত Applicant's Copy এর সত্যায়িত কপি। ২৩। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এই বিষয়ে কোন প্রকার আপত্তি উত্থাপন করা যাবে না। ২৪। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে না। ২৫। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরীতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপটেষ্ট করতে হবে। ডোপটেষ্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে। ২৬। যে কোন তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। ২৭। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সিভিল সার্জনের কার্যালয়ের নোটিশ বোর্ড ও (www.cs.meherpur.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল http://alljobs.teletalk.com.bd ও ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি ও অন্যান্য তথ্যাদি পাওয়া যাবে। ২৮। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। PC-477/24 (15"x8) Hutlend 2010 92821 (ডাঃ মহী উদ্দিন আহমেদ) সিভিল সার্জন, মেহেরপুর ও সদস্য সচিব পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণির জনবল নিয়োগ কমিটি।