আবেদনের শেষ তারিখ : 30.04.2024
সূত্র: আজকের পত্রিকা - 02.04.2024
নরসিংদী সার্জনের সিভিল কার্যালয়ে ৫৭ কর্মীর চাকরি সাত ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সিভিল সার্জনের কার্যালয়, নরসিংদী এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২১ এপ্রিল বিকেল ৫টা। পদের নাম ও সংখ্যা : কম্পিউটার অপারেটর ৩টি যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের ন্যূনতম গতি থাকতে হবে। বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা পদের নাম ও সংখ্যা: পরিসংখ্যানবিদ ৪টি যোগ্যতা: পরিসংখ্যান/ গণিত/ অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩টি যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাসসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের ন্যূনতম গতি থাকতে হকের পত্রিকা বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা পদের নাম ও সংখ্যা : স্টোর কিপার ৫টি যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। ষ্টোর কিপার পদধারী ব্যক্তিকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্ৰদান করতে হবে। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা পদের নাম ও সংখ্যা : স্বাস্থ্য সহকারী ৩৯টি যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা পদের নাম ও সংখ্যা : গাড়ি চালক ২টি যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ হালকা গাড়ি চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা পদের নাম ও সংখ্যা : ল্যাব: অ্যাটেনডেন্ট ১টি যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস। বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://csnarsingdi.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। সূত্র: বিজ্ঞপ্তি
