আবেদনের শেষ তারিখ : 18.03.2024








www.jobsbd.top)
ननक्षमाटम
সরকার
*
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব), ঢাকা ৬২/৩, পুরানা পল্টন, জাতীয় ক্রীড়া পরিষদ ভবন (১৯ ও ১২ তলা), ঢাকা-১০০০।
নম্বর: ২(২৩)১৪২/জনপ্রশাঃ/ঢাঃপূর্ব কমিঃ/নিয়োগ/২০২৩/৪৭০
নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখ:
BANGLADESH & VAT
১১ মাঘ, ১৪৩০ ২৫ জানুয়ারি, ২০২৪
অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর স্মারক নম্বর:০৮.০০.০০০০.038.11.013.23.518, তারখি:১৫-১১-২০২৩খ্রিঃ এর মাধ্যমে প্রদত্ত ছাড়পত্র অনুযায়ী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা(পূর্ব), ঢাকা এর ১১-২০ তম গ্রেডের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে http://vatde.teletalk.com.bd এ আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
ক্র.ন.
পদের নাম, বেতন স্কেল ও
পদের
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
সংখ্যা
(1)
(2) কম্পিউটার অপারেটর
(3)
(8)
১২৫০০-৩২২৪০/-
খ. অনলাইন আবেদনপত্রে প্রার্থী তাঁর সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ×প্রস্থ ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে।
গ. অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন ।
ঙ. এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত পিডিএফ কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি এসএমএস করে নিচের টেবিলে কলাম-(৫) এ ফি (অফেরতযোগ্য) অনধিক ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। মোট প্রদেয় ফি
(২)
ক্র.ন.
পদের নাম ও গ্রেড
পরীক্ষা ফি টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাট
যে সকল জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন (৫)
(1)
(৩)
(8)
(৫)
কম্পিউটার অপারেটর (গ্রেড-১১)
৩০০/-
৩৫/-
৩৩৫/-
উচ্চমান সহকারী (গ্রেড-১৪)
২০০/-
২৩/-
২২৩/-
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬)
২০০/-
২৩/-
২২৩/-
নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।
8
গাড়ীচালক (গ্রেড-১৬)
২০০/-
২৩/-
২২৩/-
সিপাই (গ্রেড-১৭)
১০০/-
১২/-
১১২/-
অফিস সহায়ক (গ্রেড-২০)
১০০/-
১২/-
১১২/-
(গ্রেড-১১)
উচ্চমান সহকারী
১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
8
গাড়ীচালক
9300-22490/-
০৯
০৯
(গ্রেড-১৬)
সিপাই
80
৯০০০-২১৮০০/- (গ্রেড-১৭)
অফিস সহায়ক ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)
১৯
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test -এ উত্তীর্ণ হইতে হবে
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে; এবং
(গ) কম্পিউটার টাইপিং এ ইংরেজী ও বাংলায় প্ৰতি মিনিটে সর্বনিম্ন ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে। (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test -এ উত্তীর্ণ হতে হবে। www.prebd.com
(ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে
(ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট;
(খ) উচ্চতা পুরুষ ন্যুনতম ৫'-৪" (পুরুষ), মহিলা ন্যূনতম ৫'-২"। উভয়ক্ষেত্রে বুকের মাপ ৩০" হতে ৩২" ।
কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
০২। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
(ক) ১৮/০২/২০২৪ খ্রি. তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, এতিম, আনসার-ভিডিপি প্রার্থীগণের এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যার পুত্র/কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাগণ ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। উচ্চমান সহকারী পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে কাস্টমস এন্ড ভ্যাট বিভাগে কর্মরত এ দপ্তরের অধিক্ষেত্রাধীন উল্লিখিত জেলার স্থায়ী নাগরিক হতে হবে। বিভাগীয় প্রার্থীগণ আবেদন ফরম পূরণের সময় অবশ্যই Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
(খ) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
(গ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Working in a Government Office/Semi Government Office/Autonomous body এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূলকপি জমা দিতে হবে।
(ঘ) প্রার্থী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা বা পুত্র/কন্যার পুত্র/কন্যা হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
(ঙ) আবেদনকারীকে তাঁর সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
(চ) অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
(ছ) শারীরিক/ব্যবহারিক/লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ভ্রমন বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।
(জ) জনবল নিয়োগের ক্ষেত্রে সরকারের জারিকৃত সর্বশেষ পরিপত্র/নীতিমালা/আদেশ/বিধি-বিধান মোতাবেক সকল প্রকার কোটানীতিসহ অন্যান্য নিয়মাবলী অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
(ঝ) আবেদনপত্রে কোনরূপ অসত্য বিবরণ বা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা প্রমাণিত হলে আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঞ) যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
(ট) একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
০৩। লিখিত ও প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তাঁর সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে দাখিলকৃত আবেদন ফরম এর রঙ্গিন প্রিন্ট কপি এবং নিম্নেবর্ণিত পত্রাদি/সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে :
(ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙিন ছবি;
(খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলরের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদপত্রের সত্যায়তি কপি। উল্লেখ্য, আবেদনকারী প্রার্থীদের স্থায়ী ঠিকানা তাদের জাতীয় পরিচয়পত্রে ডাটাবেইজে উল্লিখিত স্থায়ী ঠিকানা অনুযায়ী হতে হবে। এই বিজ্ঞপ্তি জারির পর জাতীয় পরিচয় পত্রের স্থায়ী ঠিকানা সংশোধন গ্রহণযোগ্য হবে না।
(ঘ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার পুত্র/কন্যা হলে তার স্বপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি, বীর মুক্তিযোদ্ধার সরকারি গেজেটের সত্যায়িত কপি ও পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিল/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বীর মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কের বিষয়টি উল্লেখপূর্বক প্রদত্ত সনদের সত্যায়িত কপি ;
(ঙ) এতিম, প্রতিবন্ধী, আনসার ও ভিডিপি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে;
(চ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে;
(ছ)
081
সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি :
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে http://vatde.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮/02/2024 খ্রিঃ সকাল ১০:০০ টা
ii. অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮/০৩/২০২৪ খ্রিঃ বিকাল ০৪:০০ টা
উক্ত সময়সীমার মধ্যে উক্ত ওয়েবসাইটে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত
অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
এসএমএস এর নিয়মাবলি :
প্রথম এসএমএস :
VATDE<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: VATDE ABCDEF
Reply: Applicant's Name, Tk-335/223/112 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type VATDE <Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় এসএমএস:
VATDE<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: VATDE YES 12345678
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for XXXX Application for XXXXXXXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).
দ্বিতীয় এসএমএস টি পাঠানোর পর ফিরতি এসএমএস এ পাসওয়ার্ড পাবেন। এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যত প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে।
চ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, ও অন্যান্য তথ্য ও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://vatde.teletalk.com.bd অথবা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) ঢাকা এর ওয়েবসাইটে Website: https://vatdhkeast.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যম (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ, এসএমএস এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি শারীরিক/ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) সময়ে ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়সহ উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন (প্রযোজ্য ক্ষেত্রে):
i. User ID জানা থাকলে :
VATDE<space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example: VATDE HELP USER ABCDEF
ii. PIN Number জানা থাকলে
VATDE<space>Help<space>PIN<space> PIN No & Send to 16222. Example: VATDE HELP PIN 12345678
ঝ. অনলাইনে আবেদন করতে সমস্যা হলে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd এ ই-মেইল বা টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbd Teletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject - এ Organization Name: VATDE, Post Name: * * * Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ঞ. অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ট, ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৫। আবেদনের সময় নামের বানান সতর্কতার সাথে শিক্ষা সনদের সাথে মিলিয়ে লিখতে হবে, শিক্ষা সনদে উল্লিখিত নামের বানানের বাইরে পদবি/মৃত ইত্যাদি লিখা যাবে না। স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ের বা নিয়োগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার আবেদন/নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তাঁর আবেদন/নির্বাচন বাতিল বলে গণ্য হবে।
০৬। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত এক বা একাধিক পদের নিয়োগ কার্যক্রম বাতিল, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
০৭। নিয়োগের ক্ষেত্রে যে কোন প্রকার সুপারিশ বা তদবির করা হলে প্রার্থীর প্রার্থীতা সরাসরি বাতিল করা হবে।
০৮। শারীরিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে), লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা(পূর্ব), ঢাকা এর ওয়েবসাইট (https://vatdhkeast.gov.bd) ও এসএমএস এর মাধ্যমে জানানো হবে। ০৯। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
১০। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব), ঢাকার ওয়েবসাইটে প্রবেশ এর QR Code
স-৩৫৩ (২০×৮)
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) এর টেলিটক
পোর্টালের QR Code
Tranam
25.01.2024 (সানজিদা খানম ) উপ কমিশনার
সদস্য সচিব,
বিভাগীয় নিয়োগ/পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রদান কমিটি।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট
ঢাকা(পূর্ব), ঢাকা।