♦আবেদনের শেষ তারিখ : 21.03.2024






সূত্রঃ প্রথম আলো 06.03.2024


TM
BURO Bangladesh
বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি
বেসরকারী সংস্থা বুরো বাংলাদেশ-এর চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগ দেয়া হবে । প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।
পদ
কর্মসূচী সংগঠক
(গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/ সমমানের ডিগ্রী সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা তদুর্ধ্ব মানের ডিগ্রীধারী হতে হবে। তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে-
৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ মানের সিজিপিএ।
(যে কোন একটিতে গ্রেড ১.০০ গ্রহণযোগ্য)।
আবেদনের শর্তাবলীঃ
যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
বেতন ও ভাতা
বয়স
শিক্ষানবীশকাল স্থায়ীকরণের পর অনূর্ধ্ব ৩৫
২১,০০০/-
৩১,০৫০/-
(অন্যান্য ভাতা সহ)
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে 'SMS' (buro bd/ 01729024292)- এর মাধ্যমে জানানো হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবেনা এবং কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।
• লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়মানুযায়ী সংস্থার 'Foundation Training'-এর আংশিক প্রশিক্ষণ খরচ (অফেরতযোগ্য) প্রদান করে ‘Training’ করতে হবে। সফলভাবে 'Training' সমাপ্তির পর সংস্থার নিয়মানুযায়ী নির্ধারিত অংকের জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে এবং সংস্থার নিয়মানুযায়ী একজন জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলি, শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য সকল বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। প্রেরিত তথ্যে গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে।
বুরো বাংলাদেশ-এ যে কোন পদে পূর্বে চাকুরি করেছেন এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই
বাংলাদেশ এর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদিঃ
অস্থায়ী নিয়োগের তারিখ হতে ০৩ মাস শিক্ষানবিশকাল হিসাবে বিবেচিত হবে। ০৩ মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও ০৩ মাস সময় দেয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকুরিতে স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ পরীক্ষায় অকৃতকার্যদের চাকুরির অবসান হবে।
• স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ী ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চভাতাসহ সংস্থার চাকুরীবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
শাখাসমূহে পুরুষ/মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের bdjobs.com-এর হট জবস অথবা https://hotjobs.bdjobs.com/jobs/buro/buro52.htm লিংক-এর মাধ্যমে আবেদন করতে হবে। আবদনের শেষ তারিখ: ২১ মার্চ ২০২৪
“নিয়োগের ক্ষেত্রে বুরো বাংলাদেশ সম-অধিকারে বিশ্বাস করে”
বুরো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যেকোন অংশ সংশোধন/সংযোজনসহ যে কোন আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে ।