আবেদনের শেষ তারিখ : 16.03.2024








jobsbd.top
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা (স্থানীয় সরকার শাখা)
নিয়োগ বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি-২ শাখার ২৮ জানুয়ারি ২০২৪ তারিখের ৪৬,০০,০০০০.০১৮.১১ .০০২.১৭.১ নম্বর স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণার ইউনিয়ন পরিষদ সচিব পদে নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন ভাতায় জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে অনলাইনে (http://dcnetrokona.teletalk.com.bd ওয়েবসাইটে) নেত্রকোণা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
ক্র: নং
o
পদের নাম
ইউনিয়ন পরিষদ সচিব
পদ সংখ্যা
গ্রেড ও বেতন স্কেল
( জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
১২ (বারো) টি গ্রেড-১৪, বেতন স্কেল ১০২০০-২৪৬৮০/-টাকা (তৎসহ সরকার অনুমোদিত অন্যান্য ভাতাদি সরকার কর্তৃক ৭৫% ও ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৫% পরিশোধযোগ্য)
আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশ গ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে :
শিক্ষাগত যোগ্যতা
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন
|
দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ- তে স্নাতক বা সমমানের ডিগ্রি
১। আবেদন গ্রহণ শুরুর (২৫ ফেব্রুয়ারি ২০২৪) তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স সীমা হবে :
(ক) সকল প্রার্থীর (বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত) ক্ষেত্রে ৩০ বছর। (খ) বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর।
(গ) বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূণ্যপদ পূরণে “ইউনিয়ন পরিষদ (কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও চাকুরির শর্তাবলী) বিধিমালা ২০১১” এবং এতদসংক্রান্ত সকল বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।
৩। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় কর্তৃপক্ষের চাকুরিতে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন
করতে হবে।
৪। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
৫। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
৬। চাকরির জন্য আবেদন আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা হতে ১৬ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে।
৭। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/ অনাপত্তিপত্র/ কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/ উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ : www.prebd.com
ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant's copy)
খ) সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্র;
গ) নেত্রকোণা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
৫) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
চ) চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র;
ছ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র- কন্যাগণের পুত্র-কন্যা) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র
জ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাগণের পুত্র-কন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং;
ঝ) অন্যান্য কোটা যেমন প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন/সনদপত্র।
৮। নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে।
৯।
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না।