আবেদনের শেষ তারিখ : 12.03.2024

 


 

www.jobsbd.top
বাংলাে
ব্যাংক
বিজ্ঞপ্তি নং: ১৪/২028
বাংলাদেশ ব্যাংক
(সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ)
প্ৰধান কাৰ্যালয়
মতিঝিল, ঢাকা-১০০০
বাংলাদেশ ।
হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ (রিক্রুটমেন্ট এন্ড আউটসোর্সিং উইং)
তারিখ:
৩০ মাঘ ১৪৩০ ১৩ ফেব্রুয়ারি ২০২৪
নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংকের ঢাকাস্থ মতিঝিল অফিসের জন্য ‘ইমাম’ এবং ‘মুয়াজ্জিন' পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে:
১)
2)
3)
পদ
ইমাম
০১ জন (১০ম গ্রেড)
মুয়াজ্জিন
০১ জন
(১৬তম গ্রেড)
জাতীয় বেতন স্কেল, ২০১৫ টাকা ১৬০০০ - ৩৮৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী
প্রদেয় অন্যান্য সুবিধাদি ।
টাকা ৯৩০০ - ২২৪৯০ স্কেল এবং
তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি ।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ক. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রী
অথবা কোনো কওমি মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস অথবা কোনো বিশ্ববিদ্যালয় হতে ইসলামিক স্টাডিজ/আরবি বিষয়ে দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রী;
খ. কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা; এবং
গ. হাফেজ-ই-কোরআন ও ইলমে ক্বিরাত-এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত ৷
আরবিতে কথা ও আরবিতে উপস্থিত খুতবা পাঠ এবং ইসলামের উপর গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
ক. দ্বিতীয় শ্রেণির আলিম অথবা সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান থেকে সনদধারী;
খ. সংশ্লিষ্ট ক্ষেত্রে/মুয়াজ্জিন হিসেবে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং গ. ইলমে ক্বিরাত-এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত ।
বয়সসীমা (১৩/০২/২০২৪ তারিখে) অনূর্ধ্ব ৩৫ বছর।
(বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২১
হতে ৩০ বছর;
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২১ হতে ৩২ বছর।
(বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১২/০৩/২০২৪ তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। Online Application Form-এ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। যাদের ১২/০৩/২০২৪ তারিখ বা তৎপূর্বে যাচিত শিক্ষাগত যোগ্যতার ডিগ্রীর ফলাফল প্রকাশিত হয়েছে/হবে তারাই আবেদনের যোগ্য হবেন । বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ যাদের CV রয়েছে, তাঁরা তাঁদের উক্ত CV এর মাধ্যমে আবেদন করবেন। প্রার্থীর নাম এবং পিতা ও মাতার নাম এস.এস.সি/সমমানের সনদে যে ভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হুবহু সে ভাবে লিখতে হবে। নাম, পিতা ও মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্য/ভুল থাকলে প্রার্থীরা আবেদনের সময় নিজ উদ্যোগে সংশোধন/আপডেট করে নিতে হবে। যাদের CV নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন CV তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা Formal রঙিন ছবি আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। স্বাক্ষর এবং ছবি আপলোডে ত্রুটি/বিচ্যুতির বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। আবেদনপত্রে অসামঞ্জস্য/ভুল তথ্য থাকলে সংশোধনের সুযোগ থাকবে না এবং কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই প্রার্থিতা বাতিল করা হবে ।
আবেদন করার সময় Application Form পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী উপরে উল্লিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে ।
B
চলমান পাতা/০২