আবেদনের শেষ তারিখ : 19.04.2024
সূত্র : ইও্রেফাক 15/03/2024
v.jobsbd.top
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) গাজীপুর-১৭০১ www.nata.gov.bd
স্মারক নং-১২.15.0000.001.11.330,2028.229
নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখঃ ১৪-০৩-২০২৪ খ্রি.
জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুর এর নিম্নবর্ণিত পদসমূহ অস্থায়ীভাবে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট হইতে অনলাইনে (http://nata.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাইতেছে। অনলাইন (online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হইবে না:
নং
পদের নাম ও গ্রেড ক্যাটালগার গ্রেড-১২
ফটোগ্রাফার গ্রেড-১৩
গাড়ীচালক গ্রেড-১৬
পদের সংখ্যা
বেতন স্কেল টা: ১১৩০০- 27000/-
8
অফিস সহায়ক গ্রেড-২০
«
শর্ত ও নিম্নমাৰণ :
টা:১১০০০- ২৬৫৯০/-
টা: ৯৩০০- ২২৪৯০/-
টা: ৮২৫০- 20010/-
প্রয়োজনীয় যোগ্যতা
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রীসহ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা এবং (খ) কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ- তে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফটোগ্রাফি বিষয়ে অন্যূন ১ (এক) বৎসর মেয়াদি সার্টিফিকেট কোর্স; (গ) কম্পিউটারে এডোবি ফটোশপসহ সংশ্লিষ্ট সফট্ওয়্যার এর উপর বাস্তব কর্ম অভিজ্ঞতা; এবং
(ঘ) কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স;
(গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন; এবং
(ঘ) লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবেন।
(ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতিঃ
ক.
যে সকল জেলার প্রার্থীগণ আনে করিতে পারিবেন না
গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাংগাইল, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, এবং বরিশাল। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করিতে পারিবেন।
মানিকগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাংগাইল, ময়মনসিংহ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী এবং সিলেট। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করিতে পারিবেন।
আবেদন http://nata.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি দাখিল করিতে হইবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ২০/০৩/২০১৪ খ্রি., সকাল ১০:০০ টা । Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: ১৯/০৪/২০১৪ খ্রি., সন্ধ্যা ০৬:০০ টা।
i)
ii)
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় হইতে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধমে পরীক্ষার ফি জমা দিতে পারিবেন।
খ.
$1.
ঘ.
B.
Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করিয়া নির্ধারিত স্থানে Upload করিবেন।
Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হইবে, সেহেতু আবেদন প্রেরণ করিবার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হইবেন।
প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষণ করিবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করিয়া নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করিয়া আবেদনপত্র Submit করা সম্পন্ন হইলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাইবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাইবেন। যদি Applicant's copy তে কোন ভুল তথ্য থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করিতে পারিবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/ পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভূল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করিয়া রঙিন প্রিন্ট করিয়া সংরক্ষণ করিবেন। উক্ত Applicant's কপি প্রার্থী প্রিন্ট অথবা Donwload করে সংরক্ষণ করিবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকিবে এবং এই User ID ব্যবহার করিয়া প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে দুইটি SMS করিয়া ১ নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা ও Teletalk এর SMS সার্ভিস চার্জ বাবদ ৩৫ টাকাসহ সর্বমোট ৩৩৫ টাকা এবং ২ ও ৩ নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও Teletalk এর SMS সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ সর্বমোট ২২৩ টাকা এবং ৪ নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও Teletalk এর SMS সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ সর্বমোট ১১২ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করিয়া Submit করা হইলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থায় গৃহীত হইবে না।
প্রথম SMS Example:
NATA<space>User ID লিখিয়া Send করিতে হইবে 16222 নম্বরে। NATA ABCDEFGH & send to 16222
Reply: Applicant's Name, TK-335 / 223 / 112 will be charged as application fee for Post Name. Your PIN is 12345678. To pay fee Type NATA <Space> Yes <space> PIN & send to 16222.
দ্বিতীয় SMS: NATA <space> Yes <space> PIN লিখিয়া Send করিতে হইবে 16222 নম্বরে। Example: NATA YES 12345678 & send to 16222
Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for NATA Application for (Post Name) User ID is (ABCDEFGH) and password (XXXXXXXX)
চ
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://nata.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হইবে। Online এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হইবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করিয়া পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী রঙিন প্রিন্ট করিয়া নিবেন। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হইলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করিবেন।
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন হইতে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করিয়া নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করিতে পারিবেন।
i) User ID জানা থাকিলে :
NATA<space>Help<space> User <space> User ID লিখে Send করিতে হইবে 16222 নম্বরে। Example: NATA Help User ABCDEF & Send to 16222
ii) PIN Number জানা থাকিলে:
NATA<space>Help<space>PIN<space> PIN No লিখে Send করিতে হইবে 16222 নম্বরে। Example: NATA Help PIN 1234567 & Send to 16222
ঝ. অনলাইন আবেদনে উল্লিখিত প্রার্থীর মোবাইল নম্বরে Teletalk হইতে SMS এর মাধ্যমে প্রার্থীদের যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হইবে।
ঞ. জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুর এর ওয়েবসাইটেও (www.nata.gov.bd) এই বিজ্ঞপ্তিটি দেখা যাইবে। ট. অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী স্বয়ং করিবে। এক্ষেত্রে কোনো ফ্লেক্সিলোডের অথবা কম্পিউটার দোকানদার হইতে উক্ত কাজটি সম্পন্ন করিয়া প্রার্থী প্রতারিত হইলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।
ঠ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুর-১৭০১ ওয়েবসাইট www.nata.gov.bd তে বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাইবে।
ড. Online এ আবেদন করিতে কোন সমস্যা হইলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা dgnata14@gmail.com ইমেইলে যোগাযোগ করা যাইবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাইবে। (ই-মেইল/মেসেজ এ Subject-এ Organization Name : NATA, Post Name: * * * Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করিতে হইবে)। ঢ. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হইবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হইলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়িলে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করিলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করিলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হইবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে ।
২। উক্ত পদসমূহের জন্য ১৯/০৪/২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হইতে ৩০ বছর হইতে হইবে; তবে বীর মুক্তিযোদ্ধা/ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হইতে হইবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে। ৩। প্রার্থীর বয়স কম বা বেশী হইলে আবেদনপত্র গ্রহণযোগ্য হইবে না।
৪। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারী আদালত কর্তৃক দন্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরি হইতে বরখাস্ত হইয়া থাকেন তবে তিনি আবেদন করিবার জন্য যোগ্য বিবেচিত হইবেন না।
৫। প্রার্থী নির্বাচনে সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করা হইবে।
৬। প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেইভাবে আছে অনলাইন আবেদনপত্রে এবং পরবর্তীতে অবিকল সেইভাবেই লিখিতে হইবে।
৭। প্রার্থীর যোগ্যতা যাচাই:
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজ জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হইলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করিলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হইবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। ভুল তথ্য/নকল কাগজপত্র প্রদর্শিত হইলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নেবর্ণিত কাগজপত্রাদির মূলকপি প্রদর্শন করিতে হইবে এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।
ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি৷
খ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি।
গ) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র।
ঙ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হইলে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর / পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করিতে হইবে। এক্ষেত্রে প্রার্থীর পিতা/মাতার নাম এবং বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার নাম উল্লেখসহ বীর মুক্তিযোদ্ধার সাথে প্রার্থীর সম্পর্কের বিষয়টি সুস্পষ্টভাবে সনদে উল্লেখ করিতে হইবে। চ) মুক্তিযোদ্ধা কোটায় চাকুরীতে নিয়োগ প্রাপ্তির প্রমাণক যাচাইয়ের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সর্বশেষ পরিপত্র অনুসরণ করা হইবে।
ছ) এতিম, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করিতে হইবে।
জ) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy)
৮। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করিতে হইবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হইবে। অন্যদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হইবে।
৯। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, সংশোধন, পরিবর্তন এবং বিজ্ঞপ্তি বাতিল করিবার অধিকার সংরক্ষণ করেন। ১০। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না ।
১১। বিজ্ঞাপিত পদের পরিপ্রেক্ষিতে শুধুমাত্র অনলাইনে প্রাপ্ত আবেদনপত্র যাচাই বাছাই প্রক্রিয়া শেষে লিখিত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের তালিকা নাটার ওয়েবসাইটে প্রকাশ করা হইবে এবং যোগ্য প্রার্থীগণই শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবেন। মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হইলে তাহা গ্রহণযোগ্য হইবে না ।
১২। জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির ওয়েবসাইট: www.nata.gov.bd-এ বিভিন্ন পদে নিয়োগের যাবতীয় তথ্যাদি সময় সময় হালনাগাদ করা হইবে।
১৩। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
১৪। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষো না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া হচ্ছে।
স-৫৭৩ (১৫×৮)
28-06-2028
ড. মোঃ হুজ্জাতুল ইসলাম
উপপরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস)
সদস্য সচিব
বিভাগীয় বাছাই ও নির্বাচন কমিটি, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি, গাজীপুর।
