আবেদনের শেষ তারিখ : 09.042024

 

 


সূত্র : দৈনিক বাংলা 13/03/2024

www.jobsbd.top
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সিভিল সার্জনের কার্যালয় শহীদ ডাঃ মিলন সড়ক, কুড়িগ্রাম। https://cs.kurigram.gov.bd
স্মারক নং- সিএস/কুড়ি/প্রশাঃ/১১-২০ গ্রেড জনবল নি:/30/24/৪৬৮
“নিয়োগ বিজ্ঞপ্তি”
তারিখ-১১/০৩/২০২৪ খ্রি.
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নং- ৪৫.00.0000.180.11.021.23.২৯৮৯ তারিখ-০১/০১/২০১৪ খ্রি. মোতাবেক সিভিল সার্জন, কুড়িগ্রাম তাঁর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক শূন্য পদসমূহ অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশের নাগরিক এবং কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্তে অনলাইনে (http://cskuri.teletalk.com.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
ক্রঃ নং
পদের নাম পদের সংখ্যা
গ্রেড ও বেতন স্কেল
S পরিসংখ্যানবিদ ০৪ (চার)
গ্রেড ১৪
স্বাস্থ্য সহকারী
১০৫ (একশত পাঁচ)
ড্রাইভার
০৩ (তিন)
G
স্কেল- ১০২০০-২৪৬৮০/- গ্রেড ১৬ স্কেল-৯৩০০-২২৪৯০/-
গ্রেড ১৬
স্কেল-৯৩০০-২২৪৯০/-
8
ল্যাবরেটরি এ্যাটেনডেন্ট
০২ (দুই)
গ্রেড ১৯ স্কেল-৮৫০০-২০৫৭০/-
শর্তাবলীঃ
১। বিশেষ নির্দেশনাঃ
শিক্ষাগত যোগ্যতা
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। (খ) কম্পিউটার চালনায় দক্ষতা।
কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(ক) কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা ৮ম শ্রেণী পাস। (খ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহন চালানোর অভিজ্ঞতা।
কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১.১ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা হতে হবে।
১.২ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন, বিধি, নীতি ও কোটা অনুসরণ করা হবে। ১.৩ উক্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মোতাবেক লিখিত ও মৌখিক (প্রয়োজন বোধে ব্যবহারিক) পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
১.৪ যে কোন কারণে বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।
১.৫ স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং-স্বাঃ অধিঃ/প্রশা-২/৩য় শ্রেণি নিয়োগ-১/২০১৮/২৬৫৪ তারিখ- ১১/০৬/২০১৮ খ্রি. মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যাহারা পরিসংখ্যান, স্বাস্থ্য সহকারী ও ল্যাবরেটরি এ্যাটেনডেন্ট পদে অনলাইনে আবেদন করেছেন তাহাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।
১.৬ প্রার্থী কর্তৃক প্রদত্ত যে-কোন তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিলে অথবা একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে, পরীক্ষার পূর্বে, পরীক্ষা চলাকালীন সময়ে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১.৭ সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
১.৮ প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকুরিরত প্রার্থীদের মধ্যে যোগ্য এবং নির্ধারিত বয়সে প্রার্থীর বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত হলে নিয়োগের জন্য নির্ধারিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
১.৯ বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা/নাতি/নাতনি হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সাময়িক সনদপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এরূপ সনদপত্র ব্যতীত অন্য কোন সনদপত্র মুক্তিযোদ্ধা সনদ হিসেবে গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য যে, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি/নাতনি হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি/নাতনি এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক সনদপত্র/প্রত্যয়নপত্র দেখাতে হবে।
১.১০ প্রতিবন্ধী প্রার্থীদেরকে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ দাখিল করতে হবে।
১.১১ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যভুক্ত প্রার্থীকে জেলা প্রশাসক/জেলা আনসার এ্যাডজুট্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। ১.১২ প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্র দাখিল করতে হবে।
১.১৩ প্রার্থীকে মৌখিক পরীক্ষার বোর্ডে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা বা অন্য কোন সুবিধা দাবির ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রসমূহের মূলকপি (যেমন- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে বয়স প্রমাণে সনদপত্র, অভিজ্ঞতা/অন্যান্য যোগ্যতার সনদপত্র, স্থায়ী ঠিকানার সনদপত্র, কোটা সুবিধা দাবির ক্ষেত্রে প্রযোজ্য সনদপত্রসমূহ প্রদর্শন করতে হবে এবং সনদপত্রসমূহের এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
১.১৪ নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠেয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১.১৫ সকল প্রার্থীর আবেদন অনলাইনে প্রক্রিয়াকরণ করা হবে। অন্য কোনভাবে দাখিলকৃত বা প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। ১.১৬ স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ও ইউনিয়ন এর স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নাগরিক সনদপত্রে তাহার নিজ গ্রাম ও সাবেক ওয়ার্ড নম্বর উল্লেখ থাকতে হবে।
১.১৭ স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী সাবেক ওয়ার্ড
ও ইউনিয়ন হতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদ পূরণ করা হবে। সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস, কুড়িগ্রাম / কুড়িগ্রাম জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।
২। বয়সসীমাঃ আবেদনের শেষ তারিখ পর্যন্ত বয়সঃ
২.১ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী ছাড়া অন্যান্য সকল প্রার্থীর জন্য বয়স ১৮ হতে ৩০ বছর।
২.২ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়স ১৮-৩২ বছর।
২.৩ প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদে প্রদত্ত জন্ম তারিখ বয়স গণনার ভিত্তি হিসেবে বিবেচিত হবে। (বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
৩। নাগরিকত্বঃ
৩.১ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তানুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে জাতীয় পরিচয়পত্র (NID) বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।
৩.২ প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতিপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার পক্ষে জাতীয় পরিচয়পত্র ((NID) বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে।
৪। সংরক্ষণঃ
৪.১ নিয়োগ পরীক্ষা ও নিবন্ধন সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তাছাড়া কোন কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো সময় নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার ক্ষমতা নিয়োগ কমিটি/কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১৭। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি/ শর্তাবলী:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://cskuri.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ :
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৪/০৩/২০২৪ সকাল ১০.০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৯/04/2024 বিকাল ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। (খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদন (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। যদি Applicant's Copy-তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি ও স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/ পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's Copy প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১ নং হতে ৪ নং ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩ (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩ (দুইশত তেইশ) টাকা Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।
প্রথম SMS: CSKURI <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example : CSKURI ABCDEF & Send to 16222. Reply: Applicant's Name, Tk. 223 / 112 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type CSKURI <space> Yes <space> PIN and send to 16222.
দ্বিতীয় SMS: CSKURI <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: CSKURI YES 12345678 Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for cskuri Application for ( post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://cs.kurigram.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/ কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/ মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে :
CSKURI<space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example: cskuri Help User ABCDEF
(ii) PIN Number জানা থাকলে :
CSKURI<space>Help<space> PIN <space> PIN Number & Send to 16222. Example : cskuri Help PIN 12345678. (ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ওয়েবসাইট (https://cs.kurigram.gov.bd)-এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। http://cskuri.teletalk.com.bd ওয়েবসাইট অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs. teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (https://cs.kuri.gov.bd) ওয়েবসাইট হতে জানা যাবে।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা kurigram@ cs.dghs.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/ alljobsbd Teletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর Subject-এ Organization Name : cskuri, Post Name: * * *, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে, পরীক্ষা চলাকালীন সময়ে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৮। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। *** শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
সিভিল সার্জন, কুড়িগ্রাম এর ওয়েবসাইটে প্রবেশ এর QR Code
সিভিল সার্জন, কুড়িগ্রাম এর টেলিটক পোর্টালের QR Code
087.23/06/28 ১৯/০৩/28
(ডাঃ মোঃ মনজুর-এ-মুর্শেদ)
সিভিল সার্জন, কুড়িগ্রাম
ও সদস্য সচিব
১১-২০ গ্রেড (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণী) জনবল নিয়োগ কমিটি
সিভিল সার্জনের কার্যালয়, কুড়িগ্রাম।
(20"X4)