আবেদনের শেষ তারিখ : 14.03.2024
সূত্রঃ যুগান্তর 29.02.2024
jobsbd নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়, ডাকঘর: বন্দর, থানা: ডবলমুরিং, চট্টগ্রামে বিদ্যালয় প্রদত্ত বেতনে চুক্তিভিত্তিক (১) একজন সহকারী শিক্ষক (ইংরেজী) এবং (২) একজন সহকারী শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা ) নিয়োগ করা হবে। সহকারী শিক্ষক (ইংরেজী) প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ইংরেজী বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং সহকারী শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা) প্রার্থীকে কামিল/সমমান ডিগ্রিধারী হতে হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সমগ্র শিক্ষা জীবনে ১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। বয়স- অনূর্ধ্ব ৩৫ বছর। সর্বসাকুল্যে মাসিক বেতন: বিএডযুক্ত শিক্ষক ৮.১৮,000.00 (আঠারো হাজার টাকা) এবং বিএডবিহীন শিক্ষক ৮.১৫,০০০.০০ (পনেরো হাজার টাকা)। আগ্রহী প্রার্থীদের আবেদনের সাথে জীবনবৃত্তান্ত, মার্কশীটসহ সকল শিক্ষাগত ও পেশাগত সনদের সত্যায়িত ফটোকপি, সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনেরো) দিনের মধ্যে আবেদনপত্র নিম্নস্বাক্ষরকারির নিকট পৌঁছাতে হবে। আবেদনের সাথে সোনালী ব্যাংক, সিডিএ আবাসিক এলাকা শাখা, আগ্রাবাদ, চট্টগ্রাম এ বিদ্যালয়ের হিসাব নম্বর-০৮১১১০০০০০৪৬০ এর অনুকূলে অফেরতযোগ্য ৩০০/- (তিনশত) টাকা জমাদানের জমাস্লিপের মূলকপি জমা দিতে হবে। বিদ্যালয়ের অফিস কক্ষে নির্ধারিত বাক্সে আবেদনপত্র সরাসরি জমা দেওয়া যাবে। প্রধান শিক্ষক
